সর্বশেষ

পদত্যাগের কারণ নিয়ে যা বললেন নাহিদ

পদত্যাগের কারণ নিয়ে যা বললেন নাহিদProbashir city Popup 19 03

সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।

এ সময় নাহিদ ইসলাম বলেন, “আমি মনে করেছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি বলে মন্তব্য করেছেন সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

তিনি বলেন, “আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি।

নাহিদ বলেন, “গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তিনজন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেই। তখন দেশের জাতীয় নিরাপত্তা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক। গত সাড়ে ছয় মাসের পরিপ্রেক্ষিতে সরকার কাজ করছে। হয়ত আমরা আশানুরূপ ফলাফল এখনো পাইনি। কিন্তু আমার কাছে মনে হয়েছে সরকারে একটা স্ট্যাবিলিটি এসেছে।

তিনি বলেন, “ব্যক্তিগতভাবে মনে করি, সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন। ছাত্র-জনতার কাতারে থাকা প্রয়োজন।

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের যে আকাঙ্ক্ষা করি, সে আকাঙ্ক্ষার জন্য এবং গণঅভ্যুত্থানে যেসব ছাত্র-জনতা অংশগণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করছি, সরকারের থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। বাইরে যে আমাদের সহযোগী যোদ্ধা রয়েছে তারাও এটি চান। এর পরিপ্রেক্ষিতে আজকে মূলত পদত্যাগপত্র জমা দিয়েছে।

জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ঘোষণা হতে যাওয়া শিক্ষার্থীদের নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। আর এ কারণেই ছেড়ে দিয়েছেন উপদেষ্টার পদ।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গতবছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে উপদেষ্টার পদ গ্রহণ করেন নাহিদ ইসলাম। তবে দায়িত্ব গ্রহণের ৬ মাসের মাথায় পদত্যাগ করলেন তিনি।

গত কয়েকদিন ধরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী এবং জাতীয় নাগরিক কমিটির শিক্ষার্থী-জনতার সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদটি নাহিদ ইসলাম নেবেন বলে খবর ছড়িয়ে পড়ে। তবে নাহিদ ইসলাম জানিয়েছিলেন, রাজনৈতিক দলের পদ নিলে তিনি উপদেষ্টা পদ ছেড়ে দেবেন। এবার তার পদত্যাগের মাধ্যম রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার বিষয়টি মোটামুটি নিশ্চিত বলে ধরে নেওয়া যাচ্ছে। তবে নতুন রাজনৈতিক দলের নাম কী হবে এবং নাহিদ ইসলাম কোন পদ নিচ্ছেন, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03