সর্বশেষ

অব্যাহত অভিযানে প্রায় ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার

SaudiProbashir city Popup 19 03

গত এক সপ্তাহে সৌদি আরবজুড়ে প্রায় ২০ হাজার অবৈধভাবে বসবাস করা প্রবাসী ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি শনিবার জানিয়েছে, আবাসন, কাজ এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য এক সপ্তাহে ১৯ হাজার ৬৯৬ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

সরকারি প্রতিবেদন অনুসারে, রেসিডেন্সি আইন লঙ্ঘনের জন্য মোট ১১ হাজার ৩৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ৫ হাজার ১৭৬ জনকে অবৈধ সীমান্ত পারাপারের চেষ্টার জন্য এবং আরও ৩ হাজার ১৮৪ জনকে শ্রম সংশ্লিষ্ট জটিলতার কারণে গ্রেপ্তার করা হয়েছে।

অবৈধভাবে প্রবেশের জন্য গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬৫ শতাংশ ইথিওপিয়ান, ৩২ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য জাতীয়তার নাগরিক ছিলেন। এছাড়া ২২ জনকে অবৈধভাবে পরিবহন ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার করা হয়।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবহন ও আশ্রয় প্রদানসহ অবৈধভাবে প্রবেশে সহায়তা করার জন্য যে কাউকে পাওয়া গেলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03