সর্বশেষ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

1 2409070356Web Popup (3)

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত ও ১৩ জন আহত হয়েছেন এবং  হতাহত হয়েছেন একই ইউনিয়নের ১৫ জন  বাসিন্দা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সৌদি আরবের সঙ্গে কুয়েতের সীমান্তবর্তী সাফা নিয়া এলাকা থেকে রিয়াদ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন চুন্নু হাওলাদারের ছেলে রিফাত হোলাদার, বাকি ২ জনের নাম জানা যায়নি। আহত ২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন সুজন মাথুব্বার ও জামাল চকিদার। আহত বাকি ১১ জনের নাম জানা যায়নি। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে সাফার বাতিল হাসপাতালে।

সৌদির ট্রাফিক পুলিশ একটি মামলা রেজিষ্ট্রার করেছে। দূর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

এদিকে সৌদি আরব শ্রম আইনে বড় ধরনের পরিবর্তন এনেছে। শ্রম আইন সংশোধন করা হয়েছে এবং কর্মচারীদের সুবিধা বাড়ানো হয়েছে।  গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বলা হচ্ছে, নতুন আইনে কর্মীরা আগের চেয়ে বেশি সুবিধা পাবেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে নতুন আইন কার্যকর হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup