Opens in a new tab
সর্বশেষ

সৌদির ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ দিলেন পুতিন

1725596903Web Popup (3)

স্নায়ু যুদ্ধের মধ্যেই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত মাসে সবচেয়ে বড় বন্দি বিনিময় অনুষ্ঠিত হয়েছে। আর এ বন্দি বিনিময়ে সহযোগিতার জন্য সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল আরাবিয়া

গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে মার্কিন সাংবাদিক ইভান গার্শকোভিচকে আটক করে রাশিয়া। গত ১ আগস্ট মার্কিন এই সাংবাদিক এবং যুক্তরাষ্ট্রের সাবেক মেরিনার পাওয়েল হুইলেন ওয়াশিংটনে ফিরে যান। মূলত দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের অংশ হিসেবে তাদেরকে ছেড়ে দিয়েছে রাশিয়া।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দি বিনিময় করতে এক বছর ধরে কাজ কাজ চলছি। শেষ পর্যন্ত রাশিয়া থেকে ১৬ বন্দি পশ্চিমা দেশে ফিরেছে এবং পশ্চিমা দেশ থেকে মস্কোতে ফিরেছে ৮ জন। আর এসব বন্দি বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স।

ইস্টার্ন ইকোনোমিক ফোরামে যোগ দিয়ে পুতিন বলেন, পশ্চিমা দেশ থেকে আমাদের নাগরিকদের ফেরাতে পেরে সৌদি আরবের ক্রাউন প্রিন্সের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সৌদি ক্রাউন প্রিন্সের পাশাপাশি পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ তিনি বন্দি বিনিময়ের জন্য স্থান দিয়েছেন। এ কাজে আরও কিছু আরব দেশ জড়িত ছিল। তবে পুতিন তাদের নাম উল্লেখ করেনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup