Opens in a new tab
সর্বশেষ

দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ খুলছে সৌদির রিয়াদ বিমানবন্দর

829ec3d1 374d 4740 b103 e1a1d1801c99Web Popup (3)

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ভয়াবহ হামলার জেরে দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ থেকে আবারও চালু হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর। গত ১২ অক্টোবর ভয়াবহ ওই হামলায় এক ডজনের বেশি মানুষের প্রাণহানির পর সাধারণ যাত্রীদের নিরাপত্তায় বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কিং খালেদ বিমানবন্দর কর্তৃপক্ষ পুনরায় কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। পোস্টে জানানো হয়, আজ (২৫ অক্টোবর) থেকে অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর জন্য টার্মিনাল-১ ব্যবহার করা হবে। আর সৌদি এয়ারলাইনস পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বরাদ্দ থাকবে টার্মিনাল-২।

গত দুই সপ্তাহে রিয়াদ বিমানবন্দরকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীরা একাধিকবার হামলা চালিয়েছে। বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, এসব হামলায় সেখানে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এর পাশাপাশি দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে চালানো আরেক হামলায় প্রাণ গেছে আরও অন্তত পাঁচজনের। এমন থমথমে ও আতঙ্কের পরিস্থিতির মাঝেই পুনরায় রিয়াদ বিমানবন্দর চালুর সিদ্ধান্ত নিল সৌদি আরব।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup