Opens in a new tab
সর্বশেষ

রিয়াদে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, সৌদির তিন অঞ্চলে সতর্কতা জারি

HouthiballisticmissileattackonRiyadh d79571 720x405Web Popup (3)

সৌদি আরবের রাজধানী রিয়াদে বড় ধরনের একটি হামলা নস্যাৎ করে দিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ছোড়া একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের আকাশে পৌঁছানোর আগেই ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।

এই হামলার আগে দেশটিতে বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। সম্ভাব্য বিপদের আশঙ্কায় রিয়াদ, নাজরান ও ওয়াদি আল-দাওয়াসির অঞ্চলে আগাম জরুরি সতর্কতা জারি করেছিল সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। সে সময় সাধারণ মানুষকে নিরাপদে থাকার পাশাপাশি সব ধরনের নিরাপত্তামূলক নির্দেশনা মেনে চলার কড়া নির্দেশ দেওয়া হয়।

হামলার পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ওই তিন অঞ্চলেই বিপদ কেটে গেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে সাধারণ মানুষকে কৌতূহলবশত কোথাও ভিড় না করতে এবং এসব ঘটনার ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এর আগে, দেশটির পূর্বাঞ্চলেও হুতিদের পাঠানো একটি ড্রোন সফলভাবে ধ্বংস করেছিল সৌদি জোট। মূলত, ২০১৫ সাল থেকেই ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি জোটের সংঘাত চলছে, যার রেশ ধরে মাঝে মাঝেই এমন উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup