সর্বশেষ

সৌদি থেকে বিতাড়িত হলেন ১২ হাজার প্রবাসী

Saudi visa lfgWeb Popup (3)

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে বড় ধরনের ধরপাকড় চালানো হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগে প্রায় ১৫ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ১২ হাজার ৫৭ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিবৃতিতে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এক সপ্তাহে দেশটিতে মোট ১৪ হাজার ৭৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শুধু আবাসন আইন লঙ্ঘনের দায়েই ধরা পড়েছেন ৭ হাজার ৫০৪ জন। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৭৮৩ জন এবং শ্রম আইন অমান্য করায় ৩ হাজার ৫০৯ জনকে আটক করা হয়। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন আরও ১ হাজার ২৭৩ জন, যাদের বেশিরভাগই ইথিওপিয়ান ও ইয়েমেনি নাগরিক। এছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টাকালে ২৫ জনকে আটক করা হয়েছে। এসব অবৈধ প্রবাসীদের আশ্রয়, কাজ ও যাতায়াতে সহায়তা করার মতো গুরুতর অপরাধে গ্রেপ্তার হয়েছেন আরও ২১ জন ব্যক্তি।

বর্তমানে সব মিলিয়ে ৩০ হাজার ২৫৭ জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এই বিপুল সংখ্যক মানুষের মধ্যে ২৮ হাজার ৫২৯ জন পুরুষ এবং ১ হাজার ৭২৮ জন নারী রয়েছেন। সৌদি কর্তৃপক্ষ আবারও কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে প্রবেশ, কর্মসংস্থান বা আশ্রয়ে সহায়তা করলে অপরাধীদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে। এমন অপরাধে জড়িতদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড এবং বড় অঙ্কের জরিমানার পাশাপাশি সম্পদ বাজেয়াপ্ত করার বিধান রাখা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup