সর্বশেষ

দেশে ফেরার আনন্দের মধ্যেই সৌদিতে প্রবাসীর মৃত্যু

1127bf89b4c24ac7fe668bcd7ea272ef 6aa0e5e2b1303Web Popup (3)

দীর্ঘ ২৭ বছরের প্রবাসজীবন শেষে সৌদি থেকে দেশে ফেরার আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে। দুই মাস ১৪ দিনের ছুটিতে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিটের ছবি ছোট ভাইকে পাঠিয়েছিলেন সুনামগঞ্জের মো. আমিন উদ্দিন। সিলেট বিমানবন্দরে তাকে বরণ করার সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল পরিবার। কিন্তু টিকিট পাঠানোর মাত্র তিন ঘণ্টা পরই খবর আসে, ফেরার পথে সৌদি আরবের তায়েফে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনিসহ ৪ বাংলাদেশি।

নিহত আমিন উদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মৃত মকবুল আহমেদের ছেলে। জানা যায়, তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন–করিম উদ্দিন, খালিদ মিয়া, আমিন মিয়া ও শাহ আলম। তাদের সবার বাড়ি সিলেট জেলায়।

নিহতদের মরদেহ আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রতিমন্ত্রী মো. নুরুল হক। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার কথাও বলা হয়েছে সরকারের তরফ থেকে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup