Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

More than 12,000 expatriates arrested in saudi arabiaCity

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে মাত্র এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে আইনি প্রক্রিয়া শেষে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে ১২ হাজারের বেশি অভিবাসীকে। রোববার (৬ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। দেশজুড়ে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।

বিবৃতি অনুযায়ী, বর্তমানে সৌদি আরবে ২৯ হাজারের বেশি প্রবাসী অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন মেয়াদে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। আটককৃতদের নথিপত্র যাচাই-বাছাই ও দেশে প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

একই সঙ্গে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে অনুপ্রবেশে সহায়তা করা, পরিবহন সুবিধা দেওয়া, আশ্রয় কিংবা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গুরুতর আইনগত অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার কঠোর বিধান রয়েছে। এ বিষয়ে প্রবাসী ও স্থানীয় নাগরিকদের নিয়মিত সতর্ক করে আসছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate