Long Popup (2)
সর্বশেষ

সৌদি আরবে বাংলাদেশী প্রবাসীদের ই-পাসপোর্টে নিয়ে নতুন নির্দেশনা

Saudi embbaciCity

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক সেবা গ্রহণের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। সাম্প্রতিক সময়ে দূতাবাসে ই-পাসপোর্ট সেবাপ্রত্যাশীদের উপস্থিতি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দূতাবাস চত্বর ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত ভিড় এবং শৃঙ্খলাজনিত নানা সমস্যা তৈরি হচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং স্থানীয় সৌদি কর্তৃপক্ষের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সেবা প্রদানের ক্ষেত্রে নতুন এই নিয়ম চালু করা হয়েছে।

দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো আবেদনকারীর ই-পাসপোর্টের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করা হবে না। সেবা পেতে ইচ্ছুক প্রবাসীদের বায়োমেট্রিক দেওয়ার আগে অবশ্যই দূতাবাসের নির্ধারিত অনলাইন লিংকের (https://passportriyadh.com/appointment) মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে হবে। তবে যেসব প্রবাসীর আবেদন ইতিমধ্যে নির্দিষ্ট তারিখ ও সময়সহ গৃহীত হয়েছে, তাঁরা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী দূতাবাসে উপস্থিত হয়ে যথারীতি সেবা গ্রহণ করতে পারবেন।

অতিরিক্ত ভিড় এড়িয়ে একটি সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ বজায় রাখার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। প্রবাসীদের ভোগান্তি লাঘব এবং সুষ্ঠুভাবে ই-পাসপোর্টের কার্যক্রম সম্পন্ন করতে সেবাপ্রত্যাশীদের নতুন এই নিয়ম যথাযথভাবে অনুসরণ করে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তবেই দূতাবাসে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate