সর্বশেষ

সৌদি আরবের কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রির করছে যুক্তরাষ্ট্র

সৌদি f7ca0cWeb Popup (3)

সৌদি আরবের কাছে প্রায় ৫৭৫ কোটি মার্কিন ডলার মূল্যের অত্যাধুনিক সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই ও রয়টার্স এই তথ্য জানিয়েছে।

অনুমোদিত এই বিশাল সামরিক চুক্তির বড় একটি অংশজুড়ে রয়েছে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। এর আওতায় প্রায় ৫০০ কোটি ডলার ব্যয়ে জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশনস-এক্সটেন্ডেড রেঞ্জ (জেডিএএম-ইআর) পাবে রিয়াদ। আকাশ থেকে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক এসব সমরাস্ত্র সরবরাহের মূল দায়িত্বে থাকবে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। চুক্তির বাকি ৭৫ কোটি ডলারের আওতায় সৌদি আরবকে সামরিক ট্যাংকে ব্যবহৃত উন্নত প্রযুক্তির এজিটি-১৫০০ ইঞ্জিন সরবরাহ করা হবে। এই ইঞ্জিনগুলো সরবরাহ করবে মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান হানিওয়েল।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন এই সমরাস্ত্র সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলবে। এর মাধ্যমে দেশটি বর্তমান ও ভবিষ্যতের যেকোনো আঞ্চলিক হুমকি আরও কার্যকরভাবে মোকাবিলা করার পাশাপাশি নিজেদের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করতে পারবে। এ ছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী ও উপসাগরীয় মিত্রদের সামরিক কার্যক্রমের সঙ্গে সৌদি আরবের সমন্বয় বাড়াতেও এটি সহায়ক ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান মিত্রদেশ হিসেবে সৌদি আরবের সার্বিক নিরাপত্তা জোরদারে এই অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup