সর্বশেষ

হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করল সৌদি আরব

Hajj y 67220bd2cb6a1Web Popup (3)

আগামী ২০২৭ সালের হজ মৌসুমের জন্য বিদেশি হাজিদের সুবিধার্থে নতুন একটি সমন্বিত প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন এই প্যাকেজের আওতায় একটি ইলেকট্রনিক চুক্তির মাধ্যমেই হাজিরা তাঁদের সম্পূর্ণ সফরের সব ধরনের সেবা পাবেন। মূলত সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে দেশে ফেরা পর্যন্ত পুরো ভ্রমণপ্রক্রিয়াকে নির্বিঘ্ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন এই প্যাকেজে প্রধানত চারটি মৌলিক সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো হলো—পবিত্র স্থানসমূহে প্রয়োজনীয় সেবা, মক্কা ও মদিনায় আবাসনব্যবস্থা, যাতায়াত এবং ক্যাটারিং বা খাবার সরবরাহ। এর পাশাপাশি ঐচ্ছিক কিছু সুবিধাও যুক্ত করার সুযোগ থাকবে। হজ মন্ত্রণালয় জানিয়েছে, এই ব্যবস্থার ফলে বিভিন্ন দেশের হজবিষয়ক কার্যালয় ও সংস্থাগুলো একটি সুস্পষ্ট ও নমনীয় চুক্তির কাঠামোর আওতায় নিজ নিজ দেশের হাজিদের জন্য উপযোগী কর্মসূচি তৈরি করার সুযোগ পাবে।

ইতিমধ্যে ১৪৪৮ হিজরি (২০২৭ সাল) মৌসুমের হজের জন্য জোর প্রস্তুতি শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ৭৫টিরও বেশি দেশের হজবিষয়ক কার্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে অপারেশনাল পরিকল্পনা ও বিভিন্ন বিধিবিধান পর্যালোচনা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে হজ ব্যবস্থাপনায় নিজেদের ডিজিটাল কাঠামোর ব্যাপক সম্প্রসারণ করেছে দেশটি। মন্ত্রণালয়ের ইলেকট্রনিক প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে এখন খুব সহজেই হাজি ও সেবাপ্রদানকারীরা এক ছাতার নিচে চুক্তি, আনুষঙ্গিক কার্যক্রম এবং ভিসা প্রক্রিয়ার কাজ সম্পন্ন করতে পারছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup