সর্বশেষ

সৌদিতে কফিল ছাড়া কাজ করলেই শাস্তি!

Saudi probashiWeb Popup (3)

সৌদি আরবে অবৈধভাবে নিজের ব্যবসা পরিচালনা বা স্বাধীনভাবে উপার্জন করা প্রবাসী কর্মীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো প্রবাসী এমন আইন অমান্য করলে তাকে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং শাস্তি শেষে নিজ দেশে ফেরত পাঠানোর মতো কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রবাসীদের আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত সব নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রম আইন অনুযায়ী, একজন প্রবাসী কেবল তাঁর নির্দিষ্ট কফিলের অধীনেই কাজ করতে পারবেন। এর ব্যত্যয় ঘটিয়ে নিজস্বভাবে কোনো ব্যবসা করা বা স্বাধীনভাবে উপার্জনের চেষ্টা করা দেশটির আইনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত।

আইন অমান্যকারীদের ধরতে স্থানীয় নাগরিক ও বৈধ প্রবাসীদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মক্কা, মদিনা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে এ ধরনের আইন লঙ্ঘনের কোনো ঘটনা চোখে পড়লে ৯১১ নম্বরে এবং এর বাইরের অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৯ নম্বরে কল করে জানানোর অনুরোধ করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup