পবিত্র মদিনায় আগত ওমরাহ যাত্রী ও পর্যটকদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে চালু হয়েছে ই-বাইক সেবা। কেয়ারিম অ্যাপের মাধ্যমে খুব সহজেই এই আধুনিক পরিবহন সুবিধা গ্রহণ করা যাচ্ছে। মসজিদে নববির প্রতিটি গেটের কাছেই বসানো হয়েছে এই ই-বাইকের স্টেশন। এর ফলে পবিত্র নগরীর ঐতিহাসিক স্থানগুলোতে দর্শনার্থীদের ভ্রমণ এখন আরও সাশ্রয়ী ও আনন্দদায়ক হয়ে উঠেছে।

নতুন এই পরিবহন সেবায় মূলত দুটি প্যাকেজ রাখা হয়েছে। এক দিনের পাসের জন্য ২৫ রিয়াল এবং তিন দিনের ‘জিয়ারাহ পাস’-এর জন্য ৩৯ রিয়াল খরচ নির্ধারণ করা হয়েছে। তবে শর্ত হলো, প্রতিবার ব্যবহারের সময় ৩০ মিনিটের মধ্যে ডকিং স্টেশনে বাইকটি ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ের চেয়ে বেশি ব্যবহার করলে অতিরিক্ত চার্জ কাটা হবে। তবে একটি বাইক জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে কিউআর কোড স্ক্যান করে অন্য আরেকটি আনলক করে যাত্রা অব্যাহত রাখার সুবিধাও রয়েছে।
আরও
এই ই-বাইক নেটওয়ার্কের মাধ্যমে ওমরাহ যাত্রী ও পর্যটকেরা এখন খুব সহজেই মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, মসজিদে গামামা ও উহুদ পাহাড়সহ মদিনার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলোতে যাতায়াত করতে পারছেন। আগে যেখানে দর্শনার্থীদের দীর্ঘ পথ হেঁটে বা বাসে যাতায়াত করতে হতো, সেখানে কেয়ারিমের এই ই-বাইক এখন যাতায়াতের চাপ কমিয়ে একটি দ্রুত ও সাশ্রয়ী বিকল্প হিসেবে ব্যাপক











