Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

6a8678ccd4534City

সৌদি আরবের পবিত্র মক্কা নগরে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অসামান্য সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে মর্যাদাপূর্ণ এই আয়োজনের চতুর্থ শাখায় প্রথম স্থান অধিকার করেছেন তিনি।

রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী হাফেজ নুরুদ্দিন এবারের প্রতিযোগিতায় ১৫ পারা কোরআন হিফজ বিভাগে (চতুর্থ শাখা) অংশ নেন। এই শাখায় মূলত প্রতিযোগীদের টানা ১৫ পারা কোরআন মুখস্থ বলার পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়। সব কটি ধাপ অত্যন্ত সফলভাবে অতিক্রম করে সেরা হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশের এই তরুণ হাফেজ।

সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়া ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবারের আসরে ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। পাঁচটি পৃথক শাখায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সৌদি আরবসহ আন্তর্জাতিক পর্যায়ের বিচারকমণ্ডলী প্রতিযোগীদের কোরআন হিফজ, তিলাওয়াত ও তাজবিদের সার্বিক দক্ষতা মূল্যায়ন করেন। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন শাখায় মোট ৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হচ্ছে। পুরো আয়োজনের মোট পুরস্কারের মূল্যমান ধরা হয়েছে ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate