Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে টানা ৩ মাস কেনাকাটায় বিশেষ ছাড়ের ঘোষণা

Saudi arab 1City

সৌদি আরবে তিন মাসব্যাপী বিশেষ ’ ঘোষণা করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ১ আগস্ট থেকে শুরু হয়ে এই বিশেষ মেগা ছাড় চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এই সময়ে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অনলাইন স্টোরগুলো ক্রেতাদের জন্য তাদের পণ্যে আকর্ষণীয় প্রোমোশনাল ছাড় দিতে পারবে। ব্যবসা-বাণিজ্যকে আরও গতিশীল করতে এবং ভোক্তাদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এই বিশেষ ছাড়ের মৌসুমের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এটি ব্যবসায়ীদের বার্ষিক নির্ধারিত ছাড়ের কোটাকে কোনোভাবেই প্রভাবিত করবে না। দেশটিতে প্রচলিত নিয়ম অনুযায়ী, একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বছরে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত তাদের পণ্যে ছাড় দেওয়ার সুযোগ পায়। তবে নতুন ঘোষিত এই তিন মাসের বিশেষ ছাড়ের সময়কাল ওই বার্ষিক কোটার হিসাবের সম্পূর্ণ বাইরে থাকবে। আগ্রহী ব্যবসায়ীরা খুব সহজেই বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে এই ছাড়ের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।

অনুমোদন পাওয়ার পর লাইসেন্সটি প্রিন্ট করে ক্রেতাদের দেখার সুবিধার্থে প্রতিষ্ঠানে প্রদর্শন করতে হবে। সৌদি আরবের ফেডারেশন অব চেম্বারস দেশের সব বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠানকে এই সুবর্ণ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে। তবে প্রচারণামূলক এই ছাড়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব ধরনের সরকারি নিয়মকানুন ও শর্তাবলি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate