সর্বশেষ

সৌদিগামী বিমানের সাথে আরেক বিমানের সংঘর্ষ!

743496996 1686438235974478 8593656276734029112 nWeb Popup (3)

দুর্ঘটনার কবলে পড়েছে সৌদি আরবগামী একটি যাত্রীবাহী বিমান। মঙ্গলবার দিবাগত রাতে ফিলিপাইনের ম্যানিলা বিমানবন্দরে পার্ক করে রাখা ফিলিপাইন এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানের এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, সৌদিয়া এয়ারলাইন্সের ড্রিমলাইনারটি ২৫২ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। ট্যাক্সিওয়েতে চলাচলের সময় বিমানটির বাম দিকের ডানার প্রান্ত ফিলিপাইন এয়ারলাইন্সের পার্ক করা এয়ারবাস এ৩২০-এর টেইল ফিনে আঘাত হানে। এতে উভয় বিমানেরই কাঠামোগত ক্ষতি হয়।

তবে স্বস্তির বিষয় হলো, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং উভয় বিমানের যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সৌদিয়া কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রীদের গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে বিকল্প সহায়তার উদ্যোগ নিয়েছে। অন্যদিকে, ফিলিপাইন এয়ারলাইন্সের ক্ষতিগ্রস্ত বিমানটিতে ঘটনার সময় কোনো যাত্রী বা ক্রু ছিলেন না। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে জোর তদন্ত শুরু করেছে ম্যানিলা বিমানবন্দর ও এভিয়েশন কর্তৃপক্ষ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup