সর্বশেষ

সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ১৫ হাজার প্রবাসী গ্রেপ্তার

০০০ 770x462Web Popup (3)

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান তল্লাশি অভিযানে মাত্র এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে ১৫ হাজার ২৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, অবৈধ অবস্থান ও অনুপ্রবেশ ঠেকাতে দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর এই কঠোর অভিযান অব্যাহত রয়েছে।

মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ হাজার ৮৬৪ জন আবাসন, ৪ হাজার ৫৭৬ জন সীমান্ত এবং ২ হাজার ৮৪৮ জন শ্রম আইন অমান্য করেছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশের সময় আটক হয়েছেন ১ হাজার ৬৬৮ জন, যাঁদের বড় একটি অংশ ইথিওপীয় ও ইয়েমেনি নাগরিক। পাশাপাশি এসব অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহনে সহায়তার অভিযোগে আরও ২৪ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বর্তমানে ২৩ হাজার ৫৮৭ জন লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অন্যদিকে, আইনি প্রক্রিয়া শেষে ইতোমধ্যে ১০ হাজার ৪৫৮ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় বা যাতায়াতে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup