সর্বশেষ

জিলহজের চাঁদ দেখতে সাধারণ মানুষকে আহবান জানাল সৌদি

Capture 6a07389959bb5Web Popup (3)

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার জন্য আগামী ১৭ মে (রোববার) দেশটির সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। শুক্রবার (১৫ মে) এক বিবৃতিতে আদালত অনুরোধ জানায়, যদি কেউ খালি চোখে বা টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখতে পান, তবে যেন দ্রুত নিকটস্থ আদালত বা সংশ্লিষ্ট কমিটিকে অবহিত করেন।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ১৭ মে সৌদিতে জিলকদ মাসের ২৯তম দিন। ওইদিন সূর্যাস্তের পর চাঁদ দেখা গেলে আগামী ২৬ মে পবিত্র হজ এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। তবে ওইদিন চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ হবে ২৮ মে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ১৭ তারিখ চাঁদ দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) জানিয়েছে, গাণিতিক হিসাব অনুযায়ী ১৭ মে জিলহজ মাসের অর্ধচন্দ্র দেখা যেতে পারে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশিরভাগ দেশে ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup