Long Popup (2)
সর্বশেষ

সৌদির মরুভূমি থেকে মুমূর্ষু অবস্থায় প্রবাসীকে উদ্ধার

13e6cdcc fd58 4dcb a0fc 1f819cc5e264ProbashircityWebPopupUpdate

সৌদি আরবের উত্তরাঞ্চলীয় আরার শহরের নিকটবর্তী এক গহীন মরুভূমি থেকে নিখোঁজ এক প্রবাসীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে দেশটির স্বেচ্ছাসেবী অনুসন্ধান ও উদ্ধারকারী দল ‘ইনজাদ’। চরম বৈরী পরিবেশে মৃত্যুর ঠিক আগমুহূর্তে নাটকীয়ভাবে তাকে উদ্ধার করা হয়। ঘটনাটি সৌদি আরবের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকার আল-সুলাইমানিয়াহ নামক স্থানে ঘটেছে।

Ad6d7183 ae65 40d1 a0bb 1caf4410f508

উদ্ধারকারী দলটির একজন কর্মকর্তার শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা যায়, তপ্ত মরুভূমির বুকে ওই ব্যক্তি প্রায় অচেতন অবস্থায় পড়ে আছেন। এ সময় লাল রঙের ভেস্ট পরা উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে পৌঁছে তাকে জাগিয়ে তোলেন এবং সতর্কতার সঙ্গে একটু একটু করে পানি পান করান। তাৎক্ষণিক প্রাথমিক সেবা শেষে দলের কয়েকজন সদস্য তাকে কাঁধে ভর দিয়ে একটি গাড়িতে তুলে নিরাপদে নিয়ে যান।

উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়, আরার অঞ্চলের পূর্বাঞ্চলীয় মরুভূমিতে দীর্ঘক্ষণ অনুসন্ধানের পর একেবারে শেষ মুহূর্তে নিখোঁজ ওই সুদানি প্রবাসীকে শনাক্ত করতে সক্ষম হয় ইনজাদ টিম। আল্লাহর অশেষ রহমতে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate