সর্বশেষ

সৌদিতে জাল হজ পারমিট বানাচ্ছে প্রবাসীরা!

Hajj 2026 Visa copyWeb Popup (3)

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ভুয়া হজ পরিষেবার নামে প্রতারণার অভিযোগে তিন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বর্তমানে সৌদিতে ‘অনুমতিপত্র ছাড়া হজ নয়’ এই স্লোগানকে সামনে রেখে অবৈধ অনুপ্রবেশ ও প্রতারণা রোধে কঠোর অভিযান চলছে, যার অংশ হিসেবে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা ইন্দোনেশীয় নাগরিক বলে জানা গেছে ।

জননিরাপত্তা বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাধারণ হজপ্রত্যাশীদের বিভ্রান্ত করছিল। তারা আকর্ষণীয় হজের বিজ্ঞাপনের আড়ালে মূলত জালিয়াতি চক্র পরিচালনা করে আসছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল হজ পারমিট এবং এসব তৈরির কাজে ব্যবহৃত আধুনিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী বিচারের জন্য মামলাটি পাবলিক প্রসিকিউশনে স্থানান্তর করা হয়েছে।

HHQtMfOXQAEMNcr

নিরাপত্তা বাহিনী ও জননিরাপত্তা বিভাগ পুনরায় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে, অনুমতিপত্র ছাড়া হজের কোনো সুযোগ নেই। তারা সকল ধর্মপ্রাণ মুসলমানকে এ ধরণের প্রলোভন ও জালিয়াতি থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সেইসাথে সন্দেহজনক কোনো কার্যক্রম চোখে পড়লে বা অবৈধ হজ অফার সম্পর্কে তথ্য দিতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের জন্য ৯১১ এবং দেশের অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৯ নম্বরে কল করে দ্রুত অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup