Long Popup (2)
সর্বশেষ

কর্মীদের সুখবর দিল সৌদি

Saudi probashiCity

সৌদি আরবে কর্মরত চাকরিজীবীদের পবিত্র হজ পালনের সুবিধার্থে সবেতন ছুটির নির্দিষ্ট নিয়মকানুন জানিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। মঙ্গলবার প্রকাশিত এক ঘোষণায় মন্ত্রণালয় জানিয়েছে, কোনো কর্মী তার বর্তমান কর্মস্থলে টানা দুই বছর চাকরি সম্পন্ন করলে তিনি হজ পালনের জন্য ১০ থেকে ১৫ দিনের সবেতন ছুটি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এই ছুটির মেয়াদের মধ্যেই ঈদুল আজহার সরকারি ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, একজন কর্মী তার পুরো কর্মজীবনে কেবল একবারই হজ পালনের জন্য এই সবেতন ছুটির সুবিধা ভোগ করতে পারবেন। অর্থাৎ, যারা আগে কখনো হজ পালন করেননি, মূলত তাদের জন্যই এই সুযোগ রাখা হয়েছে। তবে কোনো প্রতিষ্ঠান থেকে একই সময়ে বা প্রতি বছর কতজন কর্মীকে হজের জন্য এই ছুটি দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার নিয়োগকর্তার হাতে থাকবে। প্রতিষ্ঠানের কাজের চাপ ও সার্বিক প্রয়োজনীয়তা বিবেচনা করে মালিকপক্ষ বা নিয়োগকর্তা এই ছুটির বিষয়টি চূড়ান্ত করবেন।২

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate