সর্বশেষ

সৌদি আরবে শুক্রবার পর্যন্ত সতর্কতা জারি

Saudi rainWeb Popup (3)

সৌদি আরবের বেশির ভাগ অঞ্চলে আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি -এনসিএম। রোববার দেওয়া এক বিবৃতিতে আবহাওয়ার এই বৈরী পরিস্থিতিতে জনসাধারণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, মক্কা, আল-বাহা, আসির, জাজান, নাজরান, রিয়াদ, কাসিম, হাইল, তাবুক, আল-জাউফ, উত্তর সীমান্ত অঞ্চল এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। টানা কয়েক দিনের এই বৃষ্টিতে ওই অঞ্চলগুলোর দৈনন্দিন জনজীবনে প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

সম্ভাব্য এই দুর্যোগপূর্ণ আবহাওয়া সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ নির্দেশনা দিয়েছে আবহাওয়া দপ্তর। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এনসিএমের অফিশিয়াল ওয়েবসাইট, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং ‘আনওয়া’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিয়মিত আবহাওয়ার প্রতিবেদন ও হালনাগাদ সতর্কবার্তাগুলোতে নজর রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup