সর্বশেষ

সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

Saudi probashiProbashir city Popup 19 03

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস প্রবাসীদের স্থানীয় আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। বিশেষ করে চলমান যুদ্ধ পরিস্থিতি সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দূতাবাস জানায়, দেশটিতে পরিচালিত মিসাইল বা ড্রোন প্রতিরোধ ব্যবস্থা অথবা এসব ঘটনার পর ভূমিতে পড়ে থাকা কোনো ধ্বংসাবশেষের ছবি বা ভিডিও ধারণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কোনো তথ্য আদান-প্রদান কিংবা ফেসবুকে প্রচার করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। প্রবাসীদের ব্যক্তিগত মোবাইলে এ জাতীয় ভিডিও বা ছবি সংরক্ষণ করতেও নিষেধ করা হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্বার্থে জারিকৃত এসব নির্দেশনা প্রবাসীদের কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে। কোনো প্রকার উসকানিমূলক কাজ বা আইন পরিপন্থী তথ্য শেয়ার করে যেন কেউ বিপদ ডেকে না আনেন, সেই বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের বিশেষভাবে সচেতন থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03