সর্বশেষ

বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করায় ওমানকে কৃতজ্ঞতা প্রধানমন্ত্রীর

Dhaka post 2026 04 01t191326753ProbashircityWebPopupUpdate

ওমানের সুলতান হাইথাম বিন তারিকের কাছে একটি বিশেষ ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১ এপ্রিল) ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ আল-বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে চিঠিটি হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

প্রধানমন্ত্রীর দেওয়া এই চিঠিতে মূলত বর্তমান আঞ্চলিক প্রেক্ষাপটে ওমানের নেতৃত্ব, সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি প্রকাশ করা হয়েছে। ওমানের ওপর সাম্প্রতিক হামলা এবং এর জেরে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি এমন পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে ওমান সরকারের অব্যাহত সমর্থন ও পদক্ষেপের জন্য তিনি গভীর কৃতজ্ঞতা জানান। যেকোনো প্রয়োজনে ওমান সরকারের পাশে থাকার সুস্পষ্ট অঙ্গীকারও ব্যক্ত করা হয়েছে এই বার্তায়।

Oman banlgadesh kd

বৈঠককালে চিঠি হস্তান্তরের পাশাপাশি দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা করা এবং মধ্যপ্রাচ্যে শান্তি, সংলাপ ও কূটনীতির প্রসারে ওমানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্র উপদেষ্টা। আলোচনায় বাংলাদেশ ও ওমানের মধ্যকার চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টিও উঠে আসে। দুই দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা আগামীতে আরও কীভাবে জোরদার করা যায়, তা নিয়ে উভয় পক্ষ বিস্তারিত মতবিনিময় করে।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাষ্ট্রদূত শেখ আবদুল আজিজ বিন মোহাম্মদ আল হোসনি এবং ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মেজবাহ আজিমসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে এই অঞ্চলের দেশগুলোর প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ এবং তাদের সঙ্গে কূটনৈতিক সম্পৃক্ততা আরও নিবিড় করার লক্ষ্যে বর্তমানে বেশ কয়েকটি উপসাগরীয় দেশ সফর করছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবীর।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate