সর্বশেষ

আবহাওয়া সতর্কতা জারি করল সৌদি আরব

Saudi okProbashir city Popup 19 03

বুধবার রাত থেকে বৃহস্পতিবার গোটা দিন সৌদির বেশ কয়েকটি অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কথা জানিয়ে সবাইকে সতর্ক করেছে দেশটির আবহাওয়া দপ্তর এনসিএম। আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টিপাত আসির, আল-বাহা, জাজান এবং মক্কা অঞ্চলের কিছু অংশে শুরু হয়ে পরবর্তীতে কাসিম অঞ্চল, রিয়াদের উত্তর ও পশ্চিম অংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে ছড়িয়ে পড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার বিকেল থেকেই দক্ষিণ অঞ্চল থেকে বৃষ্টির মেঘ উত্তর দিকে অগ্রসর হতে শুরু করবে। প্রাথমিকভাবে জাজানের পশ্চিমাঞ্চল এবং আসিরের আভা অঞ্চলে বৃষ্টির দেখা মিলবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার সাথে সাথে বৃষ্টির পরিধি আরও বেড়ে জাজান, পূর্ব আসির, আল-বাহা এবং মক্কার তায়েফসহ উত্তর দিকের এলাকাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার দিনভর বৃষ্টির তীব্রতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বৃষ্টির পাশাপাশি পাঁচটি অঞ্চলে প্রবল ধূলিঝড়েরও সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে কাসিম অঞ্চলের ১৭টি এলাকায় বাতাসের গতিবেগ ও ধুলোর তীব্রতা এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে দৃশ্যমানতা ৩ থেকে ৫ কিলোমিটারে নেমে আসবে। হাইল অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03