সর্বশেষ

সৌদিতে স্ত্রীর গাড়ি চাপায় স্বামীর মৃত্যু

Saudi Arabia arrests 116 government officials in crackdownProbashir city Popup 19 03

সৌদি আরবের জাজান অঞ্চলের আল-তুওয়াল এলাকার একটি মর্মান্তিক দুর্ঘটনায় এক সৌদি নাগরিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে যখন তিনি তার স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন। স্থানীয় সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই দম্পতি সদ্য বিবাহি ত ছিলেন এবং এই ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া নামিয়ে এনেছে।

দুর্ঘটনাটি ঘটে আল-তুওয়াল গভর্নরেটের আল-নাজামিয়া গ্রামে। জানা গেছে, ওই ব্যক্তি তার স্ত্রীকে একটি খোলা জায়গায় গাড়ি চালানো শেখাচ্ছিলেন। প্রশিক্ষণের একপর্যায়ে তার স্ত্রী গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দুর্ঘটনাবশত তার স্বামীকেই চাপা দেন। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে গ্রামের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে তিনি প্রাণ হারান।

নিহত যুবকের জানাজা শেষে তাকে আল-নাজামিয়া গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে নিহতের পরিবার ও স্থানীয় মানুষের মধ্যে গভীর শোক বিরাজ করছে। ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞরা অনিবন্ধিত বা অরক্ষিত স্থানে ড্রাইভিং শেখানোর ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন এবং অনুমোদিত ড্রাইভিং স্কুল বা প্রশিক্ষকদের তত্ত্বাবধানেই গাড়ি চালানো শেখার পরামর্শ দিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03