সর্বশেষ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বরিশালের প্রবাসীর মৃত্যু

Death of Barisal expatriateProbashir city Popup 19 03

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বরিশালের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. মিজানুর রহমান (৩০)। তিনি বরিশাল জেলার চাঁদপাশা ইউনিয়নের বটতলা এলাকার বাসিন্দা এবং আলমগীর শরীফের বড় ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় এক বছর আগে মিজানুর রহমান সৌদি আরবে পাড়ি জমান। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় তিনি প্রবাসজীবন শুরু করেন এবং ইয়াম্বো শহরে কর্মরত ছিলেন। তবে প্রবাসে থাকা অবস্থায় একটি সড়ক দুর্ঘটনায় তার জীবনাবসান ঘটে।

শনিবার ইয়াম্বো শহরে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান বলে স্বজনরা জানিয়েছেন। বর্তমানে তার মরদেহ সৌদি আরবের একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা রয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা সালাম শরীফ।

চাঁদপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান সবুজ বলেন, মিজানুর রহমান ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্ববান একজন যুবক। পরিবারের স্বচ্ছলতার কথা ভেবেই তিনি বিদেশে গিয়েছিলেন। তার এই অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে শোকাহত।

নিহত মিজানুর রহমান স্ত্রী, সাড়ে তিন বছরের এক কন্যা, দুই ভাই ও তিন বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। স্বামীর মৃত্যুর পর স্ত্রী ও অবুঝ শিশুকন্যা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03