সর্বশেষ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

Expatriate dies in road accident in Saudi ArabiaProbashir city Popup 19 03

সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত আনুমানিক ১০টার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের আলমাস খানের বড় ছেলে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, তিনি প্রায় এক যুগ ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। সেদিন রাতে স্কুটি চালিয়ে বাসায় ফেরার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

প্রবাসে থাকা তার প্রতিবেশী শফিক জানান, আনোয়ার ছিলেন অত্যন্ত বিনয়ী ও দায়িত্বশীল একজন মানুষ। পরিবারের স্বপ্ন ছিল, দুই মাস পর দেশে ফিরে তার বিয়ের আয়োজন হবে। হঠাৎ মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোক নেমে এসেছে।

গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. চাঁন মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনোয়ারের মরদেহ বর্তমানে দাম্মামের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সরকারি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03