সর্বশেষ

সৌদিতে বজ্র-ঝড়ের আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা জারি

Saudi pic 6915f603b9f2fProbashir city Popup 19 03

সৌদি আরবজুড়ে বজ্রসহ ঝড় ও ভারি বৃষ্টিপাতের আশঙ্কায় দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিরোলজি নতুন সতর্কতা জারি করেছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে উপকূলীয় জেলা এবং পাহাড়ি এলাকাগুলোতে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন তারা।

হলুদ ও কমলা সতর্কতার আওতায় মক্কা অঞ্চলের আল-শুয়াইবা, আল-লেইথ, আল-কুনফুদাহ, মক্কা সিটি এবং আল-জুমুমে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে। অন্যদিকে আসির প্রদেশের আবহা, উহদ রুফাইদা, আল-নিমাস, বালকার্ন, তানুমা, খামিস মুশায়ত ও রিজাল আলমা এলাকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া মক্কা, আল-বাহা, আসির ও জাজান অঞ্চলে ভারি বৃষ্টি ও তীব্র বজ্রঝড়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। মদিনা, রিয়াধ, হাইল, কাসিম এবং পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ।

সৌদির উপকূলীয় এলাকাগুলোতেও ঝুঁকি বেড়েছে। আবহাওয়াবিদের মতে, সাগর উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে এবং ঢেউ উচ্চতা ২ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এতে সামুদ্রিক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

ন্যাশনাল সেন্টার ফর মেটিরোলজি জনসাধারণকে আবহাওয়ার হালনাগাদ তথ্য অনুসরণ করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। চালক, নৌযানচালক এবং জনসাধারণকে সতর্কভাবে চলাচল ও নিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03