সর্বশেষ

৭০ বছর বয়সে হাফেজ হলেন সৌদি নারী

Saudi woman becomes Hafez atWeb Popup (3)

সৌদি আরবের বাহা অঞ্চলে ৭০ বছর বয়সে সম্পূর্ণ কোরআন হিফজ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন হামদাহ আল-গামেদী নামের এক নারী। দীর্ঘ দুই দশক ধরে নিরবচ্ছিন্ন চেষ্টার ফলেই তিনি এই অসাধারণ অর্জন সম্ভব করেছেন। ফলাহি সংস্থা তরতীল–এর তত্ত্বাবধানে পরিচালিত আঞ্চলিক হালকাতুত তাহফিজ আল-কুরআন সেন্টারের সহায়তায় তিনি হিফজ সম্পন্ন করেন।

সৌদি সংবাদমাধ্যম আখবার ২৪ জানায়, পারিবারিক দায়িত্ব, বয়সজনিত নানা শারীরিক বাধা এবং ব্যস্ততার মাঝেও হাফেজা হামদাহ নিয়মিত অধ্যবসায় ধরে রেখেছিলেন। তার দীর্ঘ সাধনার স্বীকৃতিস্বরূপ কেন্দ্রটির পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

হাফেজার শিক্ষিকা জানান, হামদাহ আল-গামেদী প্রবীণ শিক্ষার্থীদের জন্য এক অনুকরণীয় উদাহরণ। নিয়মিত উপস্থিতি, অদম্য মনোবল, কঠোর পরিশ্রম এবং গভীর বিশ্বাসই তাকে এই বয়সে এসে পুরো কোরআন মুখস্থ করার শক্তি দিয়েছে।

তরতীল সংস্থার বোর্ড চেয়ারম্যান আলী আল-সারুরসহ দায়িত্বশীলরা তার দৃঢ় সংকল্পের প্রশংসা করে বলেন, প্রবীণ বয়সেও ধর্মীয় শিক্ষার প্রতি এমন নিষ্ঠা অন্যদের জন্য বড় অনুপ্রেরণা। সংস্থার পক্ষ থেকে প্রবীণ হাফেজার সম্মানে বিশেষ সম্বর্ধনা এবং শুভেচ্ছা জানানো হয়।

বিশেষজ্ঞরা বলছেন, হামদাহ আল-গামেদীর এই অর্জন প্রমাণ করে যে বয়স কখনও জ্ঞান ও সাধনার পথে বাধা নয়—ইচ্ছাশক্তি থাকলে যেকোনো বয়সেই মহান অর্জন সম্ভব।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup