সর্বশেষ

সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

More than 100 officials arrested in saudi arabiaProbashir city Popup 19 03

সৌদি আরবে গত সপ্তাহে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে পরিচালিত ব্যাপক অভিযানে ২২ হাজারের বেশি বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযানের সর্বশেষ তথ্য প্রকাশ করেছে।

মন্ত্রণালয় জানায়, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে দেশজুড়ে যৌথ নিরাপত্তা অভিযান পরিচালিত হয়। এতে মোট ২২ হাজার ৬১৩ জনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ হাজার ৬৫২ জন আবাসন আইন, ৪ হাজার ৩৯৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ৫৬৭ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে গত সপ্তাহে ১৪ হাজার ৩৯ জন অবৈধ প্রবাসীকে নিজ দেশে পাঠানো হয়েছে। আর ২৩ হাজার ২১ জনকে নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ সংক্রান্ত নথিপত্র প্রস্তুতের জন্য। এছাড়া আরও ৩ হাজার ৯৩৯ জনকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় সীমান্ত থেকে ১ হাজার ৬৯৯ জনকে আটক করা হয়েছে। তাদের বেশিরভাগই ইথিওপীয় ও ইয়েমেনি নাগরিক। এ ছাড়া দেশ ত্যাগের চেষ্টা করায় ৩৫ জন এবং অবৈধ প্রবাসীদের আশ্রয়, পরিবহন বা কর্মে সহায়তার অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধ প্রবাসীদের আশ্রয়, পরিবহন কিংবা নিয়োগে সহায়তাকারীরা সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার মুখে পড়তে পারেন। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি জব্দ করারও বিধান রয়েছে। জনগণকে এ সংক্রান্ত তথ্য দিতে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুন;

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03