সর্বশেষ

সৌদিতে প্রবাসীর উপর প্রবাসীর হামলা

SaudiProbashir city Popup 19 03

দিনদিন যেন ঢাকা গুলিস্থানের রুপ নিচ্ছে সৌদি আরবের রিয়াদ। দেশটিতে এক বাংলাদেশি প্রবাসীর উপর ভয়াবহ হামলা করেছেন আরেক বাংলাদেশি প্রবাসী। গত ৯ অক্টোবর রাতে রিয়াদে স্থানীয় একটি বাসায় সাতজনের একটি গ্রুপ এক বাংলাদেশি প্রবাসীর উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এমনকি জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টাও চালায় অপরাধি দল।

সৌদি প্রবাসী সাংবাদিক আব্দুল হালিম নিহন আমাদের জানান, এ সময় আশপাশের প্রবাসীরা ছুটে এসে হামলাকারীদের ঘেরাও করলে পাঁচজন পালিয়ে যায় এবং দুইজনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আহত প্রবাসীকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রবাসীরা বলছেন—একই দেশের মানুষের মধ্যে এমন সহিংসতা প্রবাসী সমাজের ঐক্য, সুনাম ও নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03