সর্বশেষ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

Bangladeshi youth dies in road accident in saudi arabiaProbashir city Popup 19 03

রাঙ্গুনিয়ার লালানগর কাজী বাড়ি ২ নং ওয়ার্ডের প্রবাসী কাজী তাজুল ইসলাম শিফু (৫০) সৌদি আরবের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

কাজী তাজুল ইসলাম শিফু ছিলেন রাঙ্গুনিয়া লালানগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাজী আব্দুস সালামের ছেলে। তার দুই সন্তান রয়েছে; একজন হেফজখানায় পড়াশোনা করছেন এবং অন্যজন দাখিল নবম শ্রেণিতে অধ্যয়নরত।

শিফু দীর্ঘদিন ধরে সৌদি আরবের রিয়াদ হারা এলাকায় একটি দোকানে কর্মরত ছিলেন। ১২ দিন আগে তিনি ব্রেনস্ট্রোকের কারণে স্থানীয় রিয়াদস্থ সামিসি হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্থানীয় সময় রোববার ভোর ৩.৩০টায় (বাংলাদেশ সময় সকাল ৬.৩০টায়) তার মৃত্যুর তথ্য তার নিকটাত্মীয় কাজী মিল্লাত সৌদি আরব থেকে নিশ্চিত করেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকার মানুষ গভীর শোকাহত হয়েছেন।

উল্লেখ্য, শিফু ১২ বছর আগে প্রথম ইউএইতে গিয়েছিলেন এবং ২০১৬ সাল থেকে সৌদি আরবের রিয়াদে কর্মরত ছিলেন। সর্বশেষ ২০ মাস আগে দেশে থেকে প্রবাসে ফিরে যান। তার লাশ দেশে আনার ব্যবস্থার কাজ চলছে বলে স্বজনরা জানিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03