সর্বশেষ

সৌদি প্রবাসীদের জন্য বিশাল সুখবর

Big good news for saudi expatriatesWeb Popup (3)

সৌদি আরবের নাজরান শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী ৩ ও ৪ অক্টোবর বিশেষ কনস্যুলার সেবা প্রদান করবে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। শুক্র ও শনিবার, ফয়সালিয়া এলাকার ফ্লোরিডা ইন হোটেলে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই সেবা কার্যক্রম চলবে।

কনস্যুলেটের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীরা এই ক্যাম্পে ই-পাসপোর্ট আবেদন, নবজাতকের পাসপোর্ট তৈরি এবং প্রস্তুতকৃত পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন। ই-পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন ও অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ বাধ্যতামূলক। এর পাশাপাশি শ্রম কল্যাণ সংক্রান্ত বিভিন্ন সেবা, যেমন—ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন, প্রবাসী কার্ড বিতরণ এবং বিভিন্ন আইনি পরামর্শ প্রদান করা হবে।

এছাড়াও, সোনালী ব্যাংকের পক্ষ থেকে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের সুযোগ থাকবে। নাজরান ও এর আশেপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য এই কনস্যুলার সেবা একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করা হচ্ছে, কারণ এর মাধ্যমে তাদের আর দীর্ঘ পথ ভ্রমণ করে জেদ্দায় যেতে হবে না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup