সর্বশেষ

অপহরণের পর নির্যাতন, সৌদিতে পালিয়ে প্রাণে বাঁচলেন প্রবাসী যুবক

Expatriate youth escapes kidnapping, torture, flees to saudi arabiaWeb Popup (3)

সৌদি আরবে অপহরণের তিন দিন পর ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের প্রবাসী যুবক আবদুস সালাম ভূঁইয়া সজিব (২৮) অপহরণকারীদের কবল থেকে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোরে রিয়াদের একটি বাড়ি থেকে লাফিয়ে বের হয়ে তিনি নিরাপদে ফিরতে সক্ষম হন বলে তার পরিবার জানিয়েছে।

ভুক্তভোগী সজিব ফেনীর পূর্ব অলকা গ্রামের আমিনুর রহমান ভূঁইয়ার ছেলে। তিন বছর ধরে রিয়াদের একটি কোম্পানিতে কাজ করছেন তিনি। পরিবারের ভাষ্য মতে, শনিবার রাতে যেদিদ সানাইয়া এলাকার কোম্পানির অফিস থেকে বের হওয়ার সময় সিআইডি পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। পরে একটি বাসায় আটকে রেখে ভিডিও কলে পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে তাকে নির্যাতনের দৃশ্য দেখানো হয় এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

সজিব বলেন, প্রথমে তারা নিজেদের সিআইডির লোক দাবি করে গাড়িতে তোলে। পরে বাসায় নিয়ে আমাকে বেঁধে মারধর করে। তবে ফজরের সময় সুযোগ বুঝে দোতলা থেকে লাফিয়ে রাস্তায় চলে আসি এবং এক গাড়িচালকের সহায়তায় বড় ভাইকে ফোন করি।

তার বড় ভাই আবদুল খালেক জানান, খবর পাওয়ার পর পুলিশ ও প্রবাসী বাংলাদেশিরা সজিবকে খুঁজতে থাকেন। চক্রটি অন্যত্র সরিয়ে নিতে চাইলে সজিব সাহসিকতার সঙ্গে পালিয়ে রাস্তায় সাহায্য চান। পরে তাকে উদ্ধার করে বাসায় আনা হয়।

সজিবের মা জরিফা খাতুন বলেন, অপহরণকারীরা ভিডিও কলে ছেলেকে লোহার শিকল দিয়ে বেঁধে রক্তাক্ত করার দৃশ্য দেখিয়েছে। নির্মম এই ঘটনার সঙ্গে প্রবাসে থাকা কিছু বাংলাদেশি জড়িত বলে আমাদের বিশ্বাস।

এ বিষয়ে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, ভুক্তভোগীর বাবা বিষয়টি থানায় অবহিত করেছেন। যেহেতু ঘটনাটি বিদেশে ঘটেছে, তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup