সর্বশেষ

সৌদিতে প্রাইভেট কারের চাপায় বাংলাদেশি নিহত

Bangladeshi killed in saudi arabia after being hit by private carProbashir city Popup 19 03

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শওকত হোসেন রাজু (২৪) নামের এক বাংলাদেশি যুবক। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

নিহত রাজু চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং জসিম উদ্দিনের ছেলে। স্থানীয় সময় সকাল ১০টার দিকে দুর্ঘটনার শিকার হয়ে তিনি গুরুতর জখম হন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, রাজু ছিলেন পরিবারের বড় সন্তান ও একমাত্র ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সংসারের প্রধান ভরসা ছিলেন তিনি। রাজুর হঠাৎ মৃত্যুতে পরিবার ও গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের বাবা জসিম উদ্দিন জানান, রাজুর ডিসেম্বর বা জানুয়ারিতে দেশে ফেরার কথা ছিল। প্রবাস জীবনের কঠিন সংগ্রাম শেষে স্বজনদের সঙ্গে দেখা করার জন্য পরিবার অপেক্ষা করছিল। কিন্তু তার আগেই এই দুর্ঘটনা সব আশা নিভিয়ে দিল।

রাজুর মৃত্যুতে স্বজনদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03