সর্বশেষ

সৌদিতে বিদ্যুৎপৃষ্টে বাংলাদেশির মৃত্যু

Bangladeshi dies of electrocution in saudi arabiaProbashircityWebPopupUpdate

সৌদি আরবের রিয়াদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম (৩০) নামে কিশোরগঞ্জের কটিয়াদীর এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সৌদি সময় দুপুরে রিয়াদের মিন্ট্রি বলোদিয়া সুফিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দেশে তার পরিবারে শোকের মাতম নেমে এসেছে।

নিহত সেলিম কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজিরচর প্রেমারচর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ আট বছর ধরে সেলিম সৌদিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করছিলেন। ঘটনার দিন স্থানীয় একটি খামারে বৈদ্যুতিক মেশিনের কাছে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

আকস্মিক মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছেন তার বাবা-মা। মা সুফিয়া বেদনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তিনি জানান, এবার দেশে ফিরলে ছেলে সেলিমের বিয়ে দেবেন বলে স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সেই স্বপ্ন মৃত্যুর খবরে ভেঙে গেছে।

নিহতের স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। গ্রামে এখন শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate