সর্বশেষ

রাডার ফাঁকি দিতে পারে এমন বিমান তৈরি করবে সৌদি

Saudi arabia to build aircraft that can evade radarProbashir city Popup 19 03

সম্প্রতি ভারত-পাকিস্তান এবং ইরান-ইসরায়েল সংঘাত আধুনিক যুদ্ধক্ষেত্রে স্টিলথ প্রযুক্তির গুরুত্ব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই প্রেক্ষাপটেই যুক্তরাজ্য, জাপান এবং ইতালি ২০২৩ সালে যৌথভাবে ‘গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম’ (জিসিএপি) নামে একটি প্রকল্প হাতে নেয়, যার লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে ষষ্ঠ প্রজন্মের একটি স্টিলথ যুদ্ধবিমান নির্মাণ করা।

‘স্টিলথ’ অর্থাৎ গোপন প্রযুক্তির এই যুদ্ধবিমান শত্রুপক্ষের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হবে। জিসিএপি প্রকল্পে জাপানের মিতসুবিশি, যুক্তরাজ্য ও ইতালির ইউরোফাইটার নির্মাতা প্রতিষ্ঠানগুলো যৌথভাবে কাজ করছে।

এই প্রকল্পে সম্প্রতি সৌদি আরবকে যুক্ত করার সম্ভাবনার কথা উঠেছে। জাপান টাইমস ও আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জিসিএপি-তে সৌদি আরবের অংশগ্রহণে কোনো নিষেধ নেই, তবে এতে যোগদানের জন্য প্রযুক্তি বিনিময় এবং সদস্য রাষ্ট্রগুলোর সম্মতি প্রয়োজন হবে। সদস্য দেশগুলো চাইছে, সৌদি আরব যেন ইউরোফাইটার প্রকল্পে কিছুটা অভিজ্ঞতা অর্জন করে নিয়ে এই প্রকল্পে যুক্ত হয়।

এছাড়া সৌদি আরব ছাড়াও মধ্যপ্রাচ্যের আরও একটি দেশ এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে, যদিও তার নাম প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, এ ধরনের যৌথ সামরিক প্রযুক্তি উন্নয়ন ভবিষ্যতের আকাশযুদ্ধের চেহারা পাল্টে দিতে পারে এবং বৈশ্বিক প্রতিরক্ষা কৌশলে এক নতুন যুগের সূচনা ঘটাবে।

এই প্রকল্পকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতি এবং সামরিক সহযোগিতার নতুন দ্বারও উন্মুক্ত হচ্ছে, যেখানে আধুনিক প্রযুক্তি ভাগাভাগির মাধ্যমে শক্তিশালী প্রতিরক্ষা জোট গঠনের সম্ভাবনা দেখা যাচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03