সর্বশেষ

বিমান আকাশে উড্ডয়নের পরই ক্রুর মৃত্যু

Crew dies shortly after plane takes offProbashir city Popup 19 03

জেদ্দা থেকে লন্ডনগামী সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দায়িত্ব পালনকালে এক ক্রু ম্যানেজারের আকস্মিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) ঘটেছে এ মর্মান্তিক ঘটনা। উড্ডয়নের কিছু সময় পরই ওই কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েন, পরে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

প্রাপ্ত তথ্যানুযায়ী, সৌদিয়ার এসভি১১৯ ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দা থেকে যাত্রা শুরু করে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে এক ক্রু অসুস্থবোধ করলে পাইলট মিসরের কায়রো বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হন। কায়রোতে অবতরণের পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ক্রু ম্যানেজারের নাম মোহসিন বিন সায়েদ আলজাহরানি।

আকাশপথে যাত্রাকালে কোনো যাত্রীর বা কর্মীর মৃত্যু হলে বিমানকে জরুরি ভিত্তিতে কাছাকাছি বিমানবন্দরে অবতরণ করতে হয়। এ ধরনের জরুরি ব্যবস্থা দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক হলেও, অনেক সময় তা পরিস্থিতি বদলাতে পারে না।

এটি প্রথমবার নয়—পূর্বেও এ ধরনের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের অক্টোবরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে এক পাইলটের মৃত্যু হয়েছিল। সে সময়ও ফ্লাইটটি দ্রুত নিউইয়র্কে জরুরি অবতরণ করে।

এই ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং অন্যান্য ক্রু ও যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03