Long Popup (2)
সর্বশেষ

ইরানে মার্কিন হামলা নিয়ে যা বললো সৌদি আরব

Saudi arabia opens up about us attack on iranProbashircityWebPopupUpdate

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। শনিবার (২২ জুন) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত এক বিবৃতিতে দেশটি জানায়, এই হামলার ফলে পুরো অঞ্চলে অস্থিতিশীলতা বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছে।

বিবৃতিতে বলা হয়, ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে যেসব হামলা হয়েছে, তা সৌদি সরকার গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। এর আগেও, গত ১৩ জুন সৌদি আরব ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনার প্রতিবাদ জানিয়েছিল।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, চলমান উত্তেজনার মধ্যে সর্বোচ্চ সংযম প্রদর্শনের প্রয়োজন রয়েছে। পরিস্থিতি যেন আরও খারাপ না হয়, সেজন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

রিয়াদ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, চলমান সংকট যেন রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করা হয়, তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য, এর আগেও সৌদি আরব ইরানকে আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে, যাতে করে অঞ্চলজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate