সর্বশেষ

রেমিট্যান্স পাঠানোয় শীর্ষে সৌদি প্রবাসীরা

Saudi expatriates top remittance sendersProbashir city Popup 19 03

গত মে মাসে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৯৬ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স অর্জন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মে মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে—৫৩ কোটি ৩৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখান থেকে এসেছে ৩৫ কোটি ১৪ লাখ ৮০ হাজার ডলার।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য, যেখান থেকে এসেছে ৩৪ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার। এরপর পর্যায়ক্রমে মালয়েশিয়া (৩৪ কোটি ৪ লাখ ২০ হাজার), যুক্তরাষ্ট্র (২২ কোটি ৩৬ লাখ ৪০ হাজার), ওমান (১৮ কোটি ১৩ লাখ ৯০ হাজার), ইতালি (১৫ কোটি ৮৮ লাখ ৮০ হাজার), কুয়েত (১৪ কোটি ২ লাখ ২০ হাজার), কাতার (১৩ কোটি ৬৪ লাখ ৮০ হাজার) ও সিঙ্গাপুর (১০ কোটি ৯০ লাখ ৫০ হাজার) থেকে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে।

ব্যাংকিং চ্যানেল বিশ্লেষণে দেখা যায়, মে মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৮১ কোটি ৪৮ লাখ ১০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৭ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৪ লাখ ৮০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের বিশ্লেষণে বলা হয়েছে, এই প্রবৃদ্ধি সরকারের প্রণোদনা, বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর উৎসাহ এবং প্রবাসীদের সচেতনতাবৃদ্ধির ফল। রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03