সর্বশেষ

ট্রাম্পকে হাসিমুখে বিদায় জানালেন সৌদি যুবরাজ

Saudi crown prince bids farewell to trump with a smileProbashircityWebPopupUpdate

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফর শেষে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত হন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বুধবার (১৪ মে) ট্রাম্পের বিমান ছাড়ার সময় যুবরাজ সালমানকে বিমানবন্দরের টারম্যাকে দেখা যায়।

তবে, তিনি সরাসরি টারম্যাকে না দাঁড়িয়ে সৌদি আরবের ঐতিহ্যবাহী বেগুনি কার্পেটের ওপর দাঁড়িয়ে ছিলেন, যা বিশেষ অতিথিদের স্বাগত বা বিদায় জানানোর জন্য ব্যবহৃত হয়। যুবরাজের হাসিমাখা মুখ দেখে স্পষ্টতই বোঝা যায়, ট্রাম্পের সফর নিয়ে তিনি সন্তুষ্ট।

মঙ্গলবার (১৩ মে) মধ্যপ্রাচ্যের তিন দিনের সফরের শুরুতে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে পৌঁছান। রিয়াদের বিমানবন্দরে তাকে স্বাগত জানান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ট্রাম্প ও যুবরাজ সালমানকে বেগুনি কার্পেটের ওপর দিয়ে হেঁটে যেতে দেখা যায়।

দুই নেতাকে পরস্পরের সঙ্গে আলাপচারিতায় মগ্ন দেখা গেলেও, তাদের মধ্যে ঠিক কী কথা হয়েছে, তা এখনও জানা যায়নি। ট্রাম্পের এই সফর সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করেছে বলে মনে করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate