সর্বশেষ

ওমান থেকে এলো প্রায় সাড়ে ৯ কোটি ডলার

ওমান থেকে এলো প্রায় সাড়ে ৯ কোটি ডলারProbashir city Popup 19 03

সদ্যবিদায়ী নভেম্বর মাসে ওমান থেকে প্রবাসীরা দেশে ৯ কোটি ৪৮ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন।

সবমিলিয়ে এসেছে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে যুক্তরাষ্ট্র থেকে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি ৫১ কোটি ১৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

এ ছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইতালি, কুয়েত, ওমান, কাতার ও সিঙ্গাপুর। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ কোটি ৩ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে আরব আমিরাত থেকে।

আর সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুর থেকে নভেম্বরে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ২৫ কোটি ৬৮ লাখ ৬০ হাজার, ১৯ কোটি ১৯ লাখ ৫০ হাজার, ১৮ কোটি ৭৪ লাখ ৪০ হাজার, ১২ কোটি ১১ লাখ ৬০ হাজার, ১০ কোটি ৬৮ লাখ ১০ হাজার, ৯ কোটি ৪৮ লাখ, ৭ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ও ৭ কোটি ৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

গত নভেম্বরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮২ কোটি ৪২ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ৫৮ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২২ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬২ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স।

 

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03