সর্বশেষ

ওমানে টানা ৪ দিন ছুটি পেলেন কর্মীরা

ওমানে টানা ৪ দিন ছুটি পেলেন কর্মীরাProbashircityWebPopupUpdate

ওমানের জাতীয় দিবস উপলক্ষে টানা ৪ দিনের ছুটি পেতে যাচ্ছেন কর্মীরা। আগামী ২০ এবং ২১ নভেম্বর অর্থ্যাৎ বুধ ও বৃহস্পতিবার সরকার ঘোষিত বিশেষ ছুটি। সাথে সাপ্তাহিক ছুটি শুক্র এবং শনিবার যোগ হয়ে টানা ৪ দিনের কর্মবিরতি মিলতে যাচ্ছে।

এক রয়্যাল ডিক্রির মাধ্যমে এই ছুটি কার্যকর হয়েছে। যা সরকারি বেসরকারি উভয় খাতে প্রযোজ্য হবে। কোনো কারণে এই দিনগুলোতে কাজ করতে হলে তার যথাযথ ক্ষতিপূরণ পাবেন শ্রমিকেরা।

চলতি মাসে ১৮ তারিখ ওমানের ৫৪ তম জাতীয় দিবস। দিনটি উদযাপনে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নবরূপে সাঁজানো হচ্ছে গোটা ওমান।

রাস্তাঘাট, দোকানপাট এমনকি অনেকের শখের গাড়ির ডিজাইনেও থাকবে জাতীয় দিবসের ছোঁয়া। তবে এরমধ্যেও কিছু নির্দেশনা ও বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন।

রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, জাতীয় দিবস উপলক্ষে ৬ থেকে ৩০ নভেম্বরের মধ্যবর্তী সময়ে গাড়ি সাজানোর জন্য স্টিকার কিংবা পোস্টার ব্যবহার করা যাবে।

তবে এক্ষেত্রে স্টিকার কিংবা লেখাগুলো দিবসের সাথে অর্থপূর্ণ হতে হবে। এবং কোনোভাবেই অনিরাপদ কাগজ বা কাপড়ের হতে পারবেনা। পাশাপাশি গাড়ির সামনের গ্লাস, পাশের জানালা, নম্বর প্লেট এবং লাইটের উপরে স্টিকার বসানো পুরোপুরি নিষিদ্ধ।

পেছনের গ্লাসে স্টিকার লাগালে এমনভাবে লাগাতে হবে যেন ড্রাইভার কাচের মধ্যে দিয়ে দেখতে পান। এছাড়া রাজকীয় প্রতীকের ব্যবহার, গাড়ির রঙ এবং আকৃতি পরিবর্তন করাও নিষিদ্ধ থাকবে।

 

আরও দেখুন

https://www.youtube.com/watch?v=t9CNn4-5rN8

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate