ওমান ফেরত এক প্রবাসীকে পিটিয়ে ডলার ও স্বর্ণ লুট করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর ৫ টার দিকে ভোলার বেতুয়া লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওমান প্রবাসী মো. রাকিব অভিযোগ করে বলেন, ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে লঞ্চে যাত্রা করেন তিনি।
শনিবার ভোরে চরফ্যাশনের বেতুয়া লঞ্চ ঘাটে নামার পর ঘাটের ৬ থেকে ৭ জন শ্রমিক মিলে তার কাছে মোটা অংকের টাকা দাবী করেন। দিতে না চাইলে অভিযুক্তরা একযোগে তার উপর হামলা করেন।
একপর্যায়ে সাথে থাকা স্বর্ণালংকার ও মালামাল লুট করে নিয়ে যায় তারা। সঙ্গে থাকা ভগ্নিপতি হাছান ও বোন ফাতেমা এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালানো হয়।
আরও
এই ঘটনায় সংশ্লিষ্টদের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন প্রবাসী রাকিব।











