সর্বশেষ

ওমানে পুলিশি অভিযান, ১১০ প্রবাসী গ্রেপ্তার

ওমানে পুলিশি অভিযান, ১১০ প্রবাসী গ্রেপ্তারProbashircityWebPopupUpdate

ওমানের আল উস্তায় অভিযান চালিয়ে ১১০ জন শ্রমিককে গ্রেপ্তার করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন যৌথ আভিযানিক দল। অভিযানে অংশ নেয় পুলিশ ও আল দাখিলিয়ার শ্রম কল্যাণ বিভাগও।

এসব প্রবাসীর মধ্যে কতজন বাংলাদেশি তা জানানো না হলেও তাদের অনেকেই এশীয় নাগরিক বলে জানা গেছে। অভিযানের সময় বেশ ভয়াবহ পরিস্থিতি পার করে এলাকাটিতে থাকা প্রবাসীরা।

যাদের কাছে কাগজপত্র মিলেছে তাদের ছেড়ে দেওয়া হলেও বৈধ ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হওয়া প্রবাসীদের গ্রেপ্তার করা হয়।

সাম্প্রতিক সময়ে শ্রম আইন লঙ্ঘন রোধে মাঠ পর্যায়ে বড় অভিযানে নেমেছে ওমান। বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক পরিদর্শন কার্যক্রম বা তল্লাশি চালাচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয়।

এসব অভিযানে হাজারো প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। আতঙ্কে বাংলাদেশিসহ অন্য অনেক প্রবাসীর দিন কাটছে পালিয়ে থেকে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate