সর্বশেষ

আজ এক সারিতে দাঁড়াবে ৬ গ্রহ, দেখা যাবে খালি চোখেই

আজ এক সারিতে দাঁড়াবে ৬ গ্রহ, দেখা যাবে খালি চোখেইProbashir city Popup 19 03

বাংলাদেশের মানুষ আজ বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে। প্রতিদিন সূর্যোদয়ের আগে ছয়টি গ্রহকে একই সারিতে দেখা যাবে!

স্থানীয় সময় সোমবার (৩ জুন) থেকে আগামী এক সপ্তাহ বুধ, বৃহস্পতি, শনি, মঙ্গল, ইউরেনাস এবং নেপচুন গ্রহকে সারিবদ্ধভাবে দেখা যেতে পারে। ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ থেকে এই দৃশ্য দেখা যাবে।

গ্রহের সারিবদ্ধতা বলতে এমন একটি ঘটনাকে বোঝায় যেখানে সৌরজগতের একাধিক গ্রহকে পৃথিবী থেকে এক সরলরেখায় অবস্থান করতে দেখা যায়।

গত ৩১ মে প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, একই সারিতে বুধ, বৃহস্পতি, শনি, মঙ্গল, ইউরেনাস এবং নেপচুন গ্রহকে সবচেয়ে ভালো করে দেখা যেতে পারে ৩ জুন। তবে গোটা সপ্তাহজুড়েই দেখা যাবে। খবর লাইভমিন্ট।

এরকমভাবে এক সারিতে একাধিক গ্রহ অবস্থান করলে তাকে মহাজাগতিক পরিভাষায় বলা হয় ‘প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট’। এতে গ্রহগুলো এত কাছাকাছি চলে আসে যে পৃথিবী থেকে তাদের একসারিতে মনে হয়।

প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট’ দেখার সবচেয়ে ভালো সময় হলো ভোররাত। অর্থাৎ সূর্য ওঠার ঠিক আগে। ওই সময় আকাশের পূর্ব দিকে তাকালে শনি গ্রহ দেখা যাবে। হালকা হলুদ আভা থাকবে তাতে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেই এই দৃশ্য দেখা যাবে আগামী কয়েকদিন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03