সর্বশেষ
ব্রেকিং

ওমানে জাহাজে আগুন, দড়ি বেয়ে ৩ আহতকে উদ্ধার

Untitled 2.pngrtWeb Popup (3)

ওমানের উত্তর আল বাতিনার উপকূলে একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে থাকা তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে রয়্যাল ওমান পুলিশের কোস্টগার্ড ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের নিরাপদে উদ্ধার করেন।

রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, জাহাজটির ইঞ্জিন রুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে উত্তর আল বাতিনাহ কোস্টগার্ডের একটি দল তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে জাহাজ থেকে আহত তিনজনকে সরিয়ে নেয়। উদ্ধারের পরপরই আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয়, জাতীয়তা বা শারীরিক অবস্থার বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডে জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও নিশ্চিত করা হয়নি।

এদিকে উদ্ধার অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে রয়্যাল ওমান পুলিশ। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং দক্ষতার সঙ্গে উদ্ধারকাজ সম্পন্ন করায় ওমানের সাধারণ নাগরিক ও নেটিজেনরা পুলিশের এই ভূমিকার ব্যাপক প্রশংসা করেছেন।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)