সর্বশেষ

আজ ওমানের ৫৬তম জাতীয় দিবস

National Day 770x578Web Popup (3)

আজ ওমানের ৫৬তম জাতীয় দিবস। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে দেশটি।  ১৭৪৪ সালে প্রতিষ্ঠিত ঐতিহাসিক আল বুসাঈদ রাজবংশের সূচনালগ্নকে স্মরণ করে এবং আধুনিক ওমানের নবজাগরণের চেতনাকে ধারণ করে প্রতিবছর এ দিবসটি পালন করা হয়।

মাত্র পাঁচ দশক আগেও ওমান ছিল একটি বিচ্ছিন্ন জনপদ। মাত্র ১০ কিলোমিটার পাকা সড়ক ও তিনটি বিদ্যালয় ছিল দেশটিতে। ১৯৭০ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে আধুনিক ওমানের রূপকার হিসেবে আবির্ভূত হন প্রয়াত সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ। তাঁর প্রায় অর্ধশতাব্দীর শাসনামলে তেলসম্পদের সুষ্ঠু ব্যবহার, আধুনিক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং প্রথম লিখিত সংবিধান প্রণয়নের মাধ্যমে দেশটি এক অনন্য উচ্চতায় পৌঁছায়।

সুলতান কাবুসের দেখানো পথেই বর্তমান সুলতান হাইথাম বিন তারিকের নেতৃত্বে আধুনিক উন্নয়নে এগিয়ে চলেছে ওমান। অস্থির মধ্যপ্রাচ্যে অবস্থান করেও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি ও শান্তিপূর্ণ অবস্থানের কারণে দেশটি ‘মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিতি পেয়েছে। নিরাপদ পরিবেশের কারণে বাংলাদেশিসহ লাখো প্রবাসীর কাছে ওমান এখন দ্বিতীয় আবাসস্থল।

জাতীয় দিবস উপলক্ষে রাজধানী মাস্কাটসহ পুরো দেশ লাল, সাদা ও সবুজ আলোকসজ্জায় সেজে উঠেছে। ঐতিহ্যবাহী সামরিক কুচকাওয়াজ, আতশবাজি ও ড্রোন শোর মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে ওমানবাসী।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)